• সমগ্র বাংলা

পঞ্চগড়ে দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিজান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌর শহরের ফুটপাতের দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিজান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপট্টি পর্যন্ত এই অভিযান চালায় প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। একই সাথে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।  

প্রসাশন সুত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এর মাঝে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা।

অভিযান চলাকালে জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন,পঞ্চগড় শহরকে সুশৃংখলা এবং যানজট মুক্ত করতে রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনা গুলো রয়েছে আমরা সেগুলোকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উচ্ছেদ অভিযানের পরে কোন দখলদার যেন আবারও এই স্থানগুলো অবৈধভাবে দখল করতে না পারে সে বিষয়ে শহরবাসীসহ সকলের সহায়তা কামনা করেন তিনি।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo