• সমগ্র বাংলা

পাবনায় পদ্মা নদী থেকে অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর নগ্ন ও অর্ধগলিত দুইটি লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। 

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তিরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল। 

মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও তিনি জানান।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo