• সমগ্র বাংলা

কালীগঞ্জে পালিত হলো ৫৩তম সমবায় দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু।

এতে কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সমবায়ী রিংকু লরেন্স গমেজ, প্রেমানান্দ কর, সাংবাদিক ওমর আলী মোল্লা প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo