• সমগ্র বাংলা

রাণীনগরে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার সিরাজুল ইসলামের জন্মভূমি ভান্ডারা গ্রামে তার নিজস্ব জায়গা থেকে দেয়া তিন শতক জায়গার উপর আনুষ্ঠানিকভাবে এই ক্লাব ঘরের উদ্বোধন করা হয়। এলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব ঘরের উদ্বোধন করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আব্দুল খালেক।

এ সময় অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ নেওয়াজ, যুগ্ন আহ্বায়ক ও রাণীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, কৃষক দলের নেতা আলমগীর হোসেন, কালীগ্রাম ইউনিয়ন ভিডিপি কমান্ডার নেফার উদ্দীন ও দলনেত্রী হোসনে আরা বানুসহ ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo