• সমগ্র বাংলা

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ "সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যে আজ শনিবার টাঙ্গাইলের গোপালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালপুর উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল হাসান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোরশেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo