• সমগ্র বাংলা

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত দেশের ১৮ কোটি মানুষ: রেজাউল করিম বাদশা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা নি:শর্তভাবে অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে নিয়ে নতুন করে কোন ষড়যন্ত্র করার স্বপ্ন দেখলে দেশের মানুষ ষড়যন্ত্র কারীদের চোখ উপড়ে ফেলবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করে নিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে। শুক্রবার বিকেলে বগুড়ার মাঝিড়া হাই স্কুল মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রেজাউল করিম বাদশা আরো বলেন, স্বৈরাচারী সরকারের দীর্ঘ দু:শাসনে শহীদ জিয়ার সৈনিকদের ওপর যে অত্যাচার নির্যাতন মামলা হামলা জেল জুলুম হয়েছে তার বিচার নিশ্চিত করা হবে। ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র করার দু:সাহস করলে নেতাকর্মীরা কঠোর হস্তে তা দমন করতে প্রস্তুত রয়েছে।  অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।

নির্বাচন নিয়ে কোন তালবাহানা দেশের জনগণ মেনে নিবে না। বিএনপির নেতৃত্বে দেশের মানুষ একটি নিরাপদ বসবাস উপযোগী বাংলাদেশ চায়। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এছাড়াও সস্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও এ্যাড: এ,কে, এম মাহবুবর রহমান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম-সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, খায়রুল বাশার, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি ওয়াদুদ হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নুল হক, জেলা তাতী দলের সভাপতি সারোয়ার হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি।

উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শাজাহানপুর উপজেলা বিএনপি'র সভাপতি এনামুল হক শাহীনের নেতৃত্বে উক্ত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি সমাবেশে অংশ নেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo