• সমগ্র বাংলা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃএকাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতার উদ্যোগে শহরের কাচারি পাড় পৌর মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে টি, এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা  জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী  ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল।

বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা, এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo