• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সোঁতি বাঁধ অপসারণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন জানান, শুক্রবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এসময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এদিকে এলাকাবাসির অভিযোগ সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধি সোঁতিবাঁধ স্থাপন করেছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী।

যেগুলো অপসারণ করা জরুরী। জানা যায়, চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে স্থাপনা নির্মান করে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন আরো জানান, সোঁতি বাঁধের বিরুদ্ধে এ অভিযান চলামান থাকবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo