• সমগ্র বাংলা

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৩০) পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে থেকে যাচ্ছিল একটি ট্রাক।

পথিমধ্যে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামের একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খাবার হোটেল মালিক সাদ্দাম খান বলেন, ‘আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিস্কার করছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসা ছিল। আর আমার ম্যানেজার টিুট দোকানে বসেছিলেন। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজার চিৎকার শুনে এসে দেখি একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দু’জন গুরুতর আহত হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাক চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo