• সমগ্র বাংলা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গেল যুবকের প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা পথরোধ করে তার গলা ও থুতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতাবস্থায় জাফর উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, দুই ছিনতাইকারীর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo