• সমগ্র বাংলা

চাটমোহরে শিক্ষার্থীদের মধ্যে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ছাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) পাবনার চাটমোহর উপজেলার মহেলা দ্বিমুখি উচ্চবিদ্যালয় ও বোয়াইলমারী উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল। 

বিশেষ অতিথি ছিলেন দুদকের পাবনা অফিসের উপ সহকারি পরিচালক মো. মমিন উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী।

প্রধান শিক্ষক স ম এখলাস আহমেদের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহকারি প্রধান শিক্ষক আবদুল হালিম, আনোয়ার পারভেজ মধু, মো. রেজাউল করিম, শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।

 এ সময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo