• সমগ্র বাংলা

নওগাঁয় ব্র্যাকের অবহিতকরণ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাকের অবহিতকরণ ওকর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আরজিনওগাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনিসুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে পারস্পারিক অংশিদারিত্ব তৈরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইয়্যূথ সদস্য মোছা: সাথী আক্তারের সভাপতিত্বে ও প্রকল্পের ইয়্যূথ লিডার মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় আরএইচআরএন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন প্রকল্পের ইয়ুথ সদস্য মোছা: মীম আক্তার। সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সমন্বয়ক ফারজানা রেজা রুমি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোছা: মাহ্ধসঢ়;ফুজাখাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কমর্র্কতা ইলিয়াছ হোসেন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, ইয়্যূথগণ প্রমুখ।

সভায় ব্র্যাক সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে যে কাজ শুরু করেছে তা আমাদের সব সময় চালিয়ে যেতে হবে। এ সব বিষয় গুলো আামাদের চর্চা রাখতে হবে। স্কুলে স্বাস্থ্য ক্লাব গড়ে তুলে অন্যদের স্বাস্থ্য সমস্যায় সমাধান দিতে হবে, নেতৃত্ব দিতে হবে এবং গঠনমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। এ লক্ষ্যে স্কুলম্যানেজিং কমিটি এবং শিক্ষকগণ একসাথে কাজ করে যেতে হবে।

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

  • company_logo