• সমগ্র বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ডাব ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায় পিকআপ। এ ঘটনায় ওই পিকআপের চালক মোক্তাদির মিয়া (২৮) নিহত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ রাসেল।  এর আগে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এসআই জানান, সিলেট নবীগঞ্জ থেকে ডাব ভর্তি একটি পিক আপ পিকআপ (ঢাকা মেট্রো: ন  ১২৮১৩২) আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় ওই পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে চালক মোক্তার নিহত হয়। 

এস আই আরো জানান, নিহাতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তরের জন্য একটি আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৪

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

  • company_logo