ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: অন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ. ম খালিদ হােসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করেনা-তাদের সেবা দিয়ে থাকে। ২০২৫ সালে খুব কম খরচ দু'টি হ্যাজ প্যাকেজ চালু হচ্ছে। শ্রীঘ্রই খরচের প্যাকেজ ঘোষনা করা হবে। আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় হজ্বের বিষয়ে গৃহিত পদক্ষেপের বিষয়ে জানিয়েছেন তিনি।
উপদেষ্টা আগের তুলনায় খুব কম খরচে হজ্ব প্যাকেজে হাজীরা সৌদি আরবে হজ্ব করতে পারবেন। এর আগে ইমাম প্রশিক্ষন একাডেমিতে প্রশিক্ষণরত ১১৬ ৩তম ব্যাচের ইমামদের সাথে মতবিনিময় করেন তিনি। ৪৫দিন ব্যাপি ওই প্রশিক্ষনে অংশ নিয়েছেন একশত জন ইমাম।ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হােসেন বলেন, ইমাম সাহেবরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সমাজ থেকে মাদকসহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড প্রতিরােধে ইমাম সাহেবরা সামাজিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। ঘুষ-দুর্নীতি প্রতিরােধে দেশের উন্নয়নে সম্পৃক্ত হয়ে ইমাম সাহেবরা যথেষ্ট ভূমিকা রাখতে পারোন। তিনি আরো বলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিমদের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ প্রদান করা হচ্ছে। ইমামদের উন্নয়নে “ইমাম” নামে মিনারেল ওয়াটারের একটি প্রজেকক্ট শুরু হতে যাচ্ছে ।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রংপুরের বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আলমগীর হায়দার। এসময় উপস্হিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাস এস.এম হাবিবুল হাসান। ইমাম প্রশিক্ষণ একাডমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাবির আহমেদ ও মাওলানা আব্দুল মােত্তালেব।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)