ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা যুবদল।
এর আগে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, পৌর বিএনপি'র প্রচার সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

মন্তব্য (০)