• সমগ্র বাংলা

ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের উন্নয়ন ও করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা গত শনিবার সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সমিতির সাবেক সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা এম এ কাদের সহ মেজবাহ উল আযম সওদাগর, আলহাজ্ব শফিউল আলম,রাশেদুল ইসলাম রঞ্জু,ফরিদা ইয়াসমিন সহ অন্যান্যরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমনিরহাট জেলা উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে।

বিগত সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন বৈষম্য করা হয়েছে। আমরা সরকারে গেলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন করব।এ সময় তিনি আলোকিত লালমনিরহাট গড়তে সবার সহযোগিতা কামনা করেন। জেলায় কর্মসংস্থান সৃষ্টি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা সহ নানাবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo