• সমগ্র বাংলা

নোয়াখালীর বন্যাদুর্গতদের পুর্নবাসনে কালীগঞ্জ কল্যাণ সংস্থা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পূর্নবাসনে তাদের পাশে দাঁড়িয়েছে গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস) নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।  

কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় দুই উপজেলার ১৭টি পরিবারের মাঝে বিভিন্ন সাইজের ২৬৩ পিস ঢেউটিন ও যাতায়াত খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা করে দেওয়া হয়।

এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ এ্যাড. মু. রাশীদুল হাসান রুবেল, দফতর সম্পাদক আশরাফুল হক সোহেল, কার্য নির্বাহী সদস্য কাজী গোলাম রব্বানী রোমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ এবং শিক্ষক তাসমিয়া সাইফ সিঁথি, এম এ ফারহা ও রোহানা সুলতানা মনি উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংগঠনটি স্থানীয় অন্যান্য কাজের পাশাপাশি দেশে নানা দূর্যোগে ভূমিকা রেখে চলেছে এরই অংশ হিসেবে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে পূর্নবাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় এই অনুদান প্রদান করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থা। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo