ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,ফ্রি মেডিকেল ক্যাম্প,দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজারহাট রেল স্টেশনের পাশে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র সভাপতি আনিচুর রহমান। সভায় বক্তারা বলেন,লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস,চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে,কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)