ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের মকবুল হোসেন মার্কেটের স্কাই ভিউ রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম।
সভায় বক্তারা দলের দুঃসময়ে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করতে সবাই জোরালো বক্তব্য রাখেন। এছাড়াও সাম্য, সম্প্রীতি, বৈষম্য রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা গতিশীল করা, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, আজিম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

মন্তব্য (০)