ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাযের সময় আলী আকবর ডেইল হাদি সিকদার পাড়ায় হত্যাকান্ড ঘটে। খবর পয়ে পুলিশ, নৌবাহিনী ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার স্থানীয় শান্তিবাজারের সার ডিলার ও হার্ডওয়ার ব্যবসায়ি নুরুল আবছার জুমার নামাযের জন্য মসজিদে যান ।
এই ফাঁকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ টাকাসহ লুট করে ব্যবসায়ির স্ত্রী রুবি আক্তারকে(৩৮) জবাই করে হত্যা করে। এটি পাশে থাকা ৭ বছর বয়সী মেয়ে জারিয়া দেখে ফেলায় দুর্বৃত্তরা শিশুটিকেও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।নামায শেষে ব্যবসায়ি বাড়িতে পৌছিলে ঘরে স্ত্রী,মেয়ের রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান।
এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।থানার ওসি মো: আরমান হোসেন সাংবাদিকদের বলেন, দ্রুত ঘটনাস্থলে তারা এসে দুটি মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করছেন। এছাড়াও ঘটনাস্থলে সিআইডি টিম আসবে। এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)