ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী এবং বীরগঞ্জে আজ ২৫ অক্টোবর শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ফুলবাড়ী থানার উপ পরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের একটি কোচ গন্তব্য ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের উদ্দেশ্যে যাবার সময় শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ীর ভিমলপুরে মির্জা জুটমিলের কাছে উল্টে যায়।
এতে দুর্ঘটনাস্হলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৩০) নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে রাখা হয়েছে। বাসটিতে থাকা কমবেশী ১৫ জন যাত্রীই আহত হয়েছে। এদের মধ্যে ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক হেলপারসহ সুপারভাইজার পালিয়ে গেছে। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বীরগঞ্জের কবিরাজহাটের রহিম বক্স স্কুলের কাছে ট্রাকের সাথে ধাক্কায় একজন পিকআপ চালক নিহত হয়েছে।
বীরগঞ্জ থানার উপ পরিদর্শক মমিনুল ইসলাম জানান, বৃষ্টিভেজা পিচ্ছল সড়কে দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে পিকআপ চালক নিহত হয়েছে। দুপুর ১টা পর্যন্ত তার পরিচয় জানতে পারেননি তারা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)