ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। সভায় সভাপতিত্ব করেন কাশেম বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘড়িয়ালডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক, জাহাঙ্গীর হোসেন, সিংগার ডাবরীহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেকে আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)