• সমগ্র বাংলা

চিলমারীতে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিন ব্যাপী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) নঈম উদ্দিন।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। অভিযান শেষে রাতে নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমূখ। এ ব্যাপারে মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া বলেন, পুড়িয়ে ফেলা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo