• সমগ্র বাংলা

পঞ্চগড়ে নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভূমি দস্যু আওয়ামীলীগের নেতা শেখ কামালের হাত থেকে ডাহুক নদী দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শালবাহান, বুড়াবুড়িসহ পাঁচ গ্রামের এলাকাবাসী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে তারা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন-গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে। তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন করে, নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলছে। এমনকি দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করে, মোছা: মল্লিকা বেগমের ৭৫ শতক জমি থেকে পাথর উত্তোলন করে। বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এর কোন সুরাহা পায়নি।

মানববন্ধনে পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল খায়ের, এলাকার মাহফুজুর রহমান, মসিরুল হক,মজিবুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসীরা- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo