ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সমবার বিকালে বড় মসজিদ সুপার মার্কেটের তৃতীয় তালায় ওয়েলফেয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিঃ এর শাখা উদ্বোধন করা হয়েছে। ওয়েলফেয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিঃ এর শাখা উদ্বোধন উপলক্ষে হজ্ব ও ওমরা পালনে উপর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে । উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতি ছিলেন শাইখুল হাদিস আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা শাহ মুহাম্মদ সাইদ নূর মানিক গন্জ, বিশেষ অতিথি ছিলেন মুফতি আব্দুল হামিদ পরিচালক ওয়েলফেয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিঃ, অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ সিদ্দকুর রহমান ওয়েলফেয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিঃ মুক্তাগাছা উপজেলা শাখার পরিচালক।
এসময় মুক্তাগাছার আলেম, ব্যবসায়ী ও হজ্বে যেতে ইচ্ছুক এমন বহু মানুষ উপস্থিত ছিলেন। ওয়েলফেয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস লিঃ ব্যাবস্থাপনা পরিচালক মুফতি আব্দুল হামিদ জানান, এই ট্রাভেল এজিন্সর মাধ্যমে প্রধানত হজ্ব ও ওমরা পালনের সার্বিক সহযোগিতা করা হবে এ ছাড়াও বিশ্ব ব্যাপী এয়ার টিকেটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, পাসপোর্টের আবেদনসহ অভন্ত্যরীণ ও আন্তজার্তিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)