• সমগ্র বাংলা

বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে৷ ১৩ বছর বয়সী তার আপন চাচাভাই খুন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মোবাশ্বের হোসেন। সে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহত মোবাশ্বরের ১৯ বছর বয়সী জেঠাতো ভাই নাবিল কে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।  

স্থানীয়রা জানান, ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাশ্বের বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে না বলে নিয়ে খেলা করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে নিজ ঘরে মোবাশ্বরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নাবিলকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মোবাইল ফোন নিয়ে বিরোধে ১৩ বছর বয়সী শিশু মোবাশ্বেরের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যেই নিহতের ঘাতক বড় ভাই আটক হয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo