• সমগ্র বাংলা

বোচাগঞ্জে রাস্তার পাশে ফেরিয়ালার লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগ‌ঞ্জে রাস্তার পাশ থেকে আল আমিন নামে একজন ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছে তারা।

নিহত আল আমিন (৪৫) জেলার বোচাগঞ্জের হাটরামপুর গ্রামের পাবনাপাড়ার মৃত আবু তাহেরের ছেলে। পেশায় সে তৈজসপত্র বিক্রতা ফেরিওয়ালা। জানা গেছে, সোমবার সকালে হাট রামপুরের আদিবাসীপাড়ায় যাওয়ার রাস্তার পাশে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

বোচাগঞ্জ থানার উপ পরিদর্শক শাহ আলম জানান, পরিবারের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে তেমন কিছু চোখে পড়েনি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পর্যন্ত মৃত্যুর কারন নির্নয় করতে পারছেন না তারা।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo