• সমগ্র বাংলা

উলিপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৯ অক্টোবর) সকালে নেফড়া এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার আকতারুজ্জামানের ছেলে আব্দুর রাজ্জাক শনিবার সকালে বাড়ির পাশে থাকা পুকুরে পানি নিস্কাসনের প্রস্তুতি নিচ্ছেলেন।

এ সময় সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধনতাবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। ঘটনা দেখে পাশে থাকা তার ছেলে রুবায়েত মিয়া ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করেন। আব্দুর রাজ্জাক নেফড়া এলাকায় ইটভাটা সংলগ্ন এলাকার মুদি দোকানী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo