• সমগ্র বাংলা

ফরিদপুরে পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পুলিশের বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিভিন্ন স্থান থেকে আগত চেয়ারম্যান ও সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের আহ্বানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করে।

কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয় এবং মানববন্ধনকারীরা আসলে তাদেরকে সরিয়ে দেয়। পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেয়। ফলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি।ফরিদপুরের ভাঙ্গা উপজেলা দুই নং নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াjসহ মানববন্ধনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। 

তারা জানান জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের শপদে আসীন রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে তারা এসেছিলেন। তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে স্থানীয় জনসাধারণ ভোগান্তিতে পড়বে। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo