• সমগ্র বাংলা

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ পরিবহন খাদেঃ অলৌকিকভাবে উদ্ধার হলো নবজাতক- আহত-৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আলিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মারাত্মক  দুর্ঘটনায় কবলিত হয়ে  কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়।  আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ , ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারি চিকিৎসক আক্তার হোসেন জানান, বাস দুর্ঘটনায় ১১ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক নোমান জানান, বরিশাল বরগুনা থেকে চট্টগ্রামগামী আলিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নবজাতক সহ  অনেক যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ীর ভিতর একটি নবজাতক আটকা পড়ে গেথে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটিকে ঝুকিপূর্ণভাবে উদ্ধার করে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo