• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাণীনগরে ঈদগাহ মাঠ-গোরস্থান নির্মাণ কাজের উদ্বোধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পূর্ব বালুভরা গ্রামে পাবলিক ঈদগা মাঠ ও গোরস্থানের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার কাজের উদ্বোধন করেন পূর্ব বালুভরা পাবলিক ঈদগা মাঠ ও গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল হক জিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন পূর্ব বালুভরা পাবলিক ঈদগা মাঠ ও গোরস্থান কমিটির সেক্রেটারি রোস্তম আলী মন্ডল, ক্যাশিয়ার ওসমান গনি, সদস্য ইলাহি বক্স, সায়েদ প্রামাণিক, জিল্লুর রহমান প্রমুখ।

সেক্রেটারি মোঃ রোস্তম আলী মন্ডল বলেন উপজেলায় মুসলমান ধর্মালম্বীদের জন্য উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, থাকলেও মানসম্মত কেন্দ্রীয় ঈদগাহ মাঠ না থাকায় এমন উদ্যোগ গ্রহণ হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের অত্যন্ত জনবহুল নিরাপত্তার দিক থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা ও নাগরিক সুযোগ- সুবিধা সমৃদ্ধ এবং শিক্ষা নগরী হিসেবে পরিচিত পূর্ব বালুভরা পাবলিক ঈদগাহ মাঠকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে ঘোষনা বর্তমানে সময়ের দাবী। গ্রামের দানশীল বৃত্তবানদের সহযোগিতা ও গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় আধুনিক মানের ঈদগা ও গোরস্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। অতিদ্রæতই নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদি নির্মাণ কাজ শেষে ঈদগা মাঠটি উপজেলাবাসীর দৃষ্টি কাড়তে সক্ষম হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo