• সমগ্র বাংলা

মন্দ কাজ পরিহার করে ভালো কাজের পাশে থাকুন: শিমুল বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ  'মন্দ কাজ পরিহার করুন, ভালো কাজ করুন, ভালো কাজের পাশে থাকুন। মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিন, সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকুন। তাহলে শান্তি পাবেন।' এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট  শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি মসজিদ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দাতা সংস্থার অর্থায়নে ও আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন শিমুল বিশ্বাস।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেটা মেনে চলেন। মানুষের সাথে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষনমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে। সেইসাথে কর্মসূচিতে কোন মোটরসাইকেল বহর না করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, এবি ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার মালিগাছা শংকরপুর হযরত আয়েশা ছিদ্দিকা (রা:) জামে মসজিদ, নারায়নপুর হযরত ওসমান (রা:) জামে মসজিদ, বাঙ্গাবাড়ীয়া হেমায়েতপুর হযরত ইসমাঈল (আ:) জামে মসজিদ, পশ্চিম সাধুপাড়া জামে মসজিদ নির্মাণকাজ উদ্বোধন করেন শিমুল বিশ্বাস।

এছাড়া তিনি আতাইকুলার কাকিলাখালী নতুন জামে মসজিদ ও গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর নতুন মাদ্রাসা নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, বিএনপির জৈষ্ঠ নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo