• সমগ্র বাংলা

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের অমিতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, জামাল বিশ্বাস নিজ বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে যান। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত অবস্থায় দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, জামাল বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামিম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo