• সমগ্র বাংলা

নানা আয়োজনে রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৩অক্টোবর) উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে মহড়া, র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প,  অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এদিন সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মেহেদী হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাণীনগর স্টেশনের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন।  পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাণীনগর স্টেশনের স্টেশন অফিসারের নেতৃত্বে ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অংশ নেন। এতে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য দর্শনার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা মহড়ায় দেখানে কৌশলগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করার প্রতি  আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo