• সমগ্র বাংলা

নীলফামারীতে ট্রাকের সঙ্গে পৃথক দুর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সদর উপজেলার কচুকাটা ব্রীজের নিকট ও  ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে দুর্ঘটনা ঘটে। সদরে নিহত দেলোয়ার হোসেন (৬৫) জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে এবং ডোমারে নিহত রোজিনা  বেগম (৪৩) দিনাজপুরের বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পাড় হচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে বিকাল ৩টার দিকে ব্যাটারি চালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। পথিমধ্যে ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে  ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এসময় তার স্বামী মঞ্জুরুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, দূর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাক দুইটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo