• সমগ্র বাংলা

পাবনার ঈশ্বরদীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগ সভাপতি আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ১ দফা আন্দোলনে ছাত্র জনতাকে আক্রমণকারীদের বিরুদ্ধে করা মামলার অন্যতম আসামী ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহেল রানা (৪৭) ওরফে ফেন্সি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

মঙ্গলবার (৮ অক্টেবর) রাতে উপজেলার মশুড়িয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল পৌর শহরের আকবরের মোড় মশুড়িয়া পাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ১ দফা আন্দোলনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে তাদের উপর হামলা কারীদের নামে পরবর্তীতে মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাত অনেককেই ভিডিও দেখে চিহিৃত করে পরবর্তীতে গ্রেফতার করা হচ্ছে। ঈশ্বরদী শহরের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট এই ফেন্সি সোহেল তাদের মধ্যে একজন। তিনি আওয়ামী লীগের শাসনামলে দলীয় ব্যানারে শহরের মাদকের রমরমা রাজত্ব করেছেন বলে একাধিক অভিযোগ আছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার করা মামলায় ঐ সময়ের বিভিন্ন ভিডিও দেখে আসামী সনাক্ত করে গ্রেফতার প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo