প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আনিছুর উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। জানা যায়, মঙ্গলবার সকালে নিজ এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি বাড়িতে সংযোগ দিচ্ছিলেন আনিছুর রহমান। এসময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

মন্তব্য (০)