• সমগ্র বাংলা

কসবায় বিজিবি সেক্টর কমান্ডারের পুজা মন্ডব পরিদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজামন্ডব পরিদর্শন করেছেন বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেন্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির পিবিজিএম। সোমবার সকাল থেকে কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ অন্যান্য মন্দির ও পুজা মন্ডব পরিদর্শন করেন।

পরিদর্শকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জাব্বার পিএসসিসহ অন্যান্য কর্মকর্তাগন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন, আখাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক ফজলে রাব্বিসহ গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কসবা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির। এসময় তিনি নির্বিঘ্নে পুজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo