ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৬ ই অক্টোবর বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সদস্য , মোহাম্মদ ইমরান শরীফ,মাওলানা মোঃ আব্দুর রউফ, সাইফুল ইসলাম, ইমাম ও খতিব হাটখোলা জামে মসজিদ, মাওলানা জুবায়ের বাকুন্ডা বাটপারা জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বুখারী, ইমাম ও খতিব গোয়ালচামট মোল্লাবাড়ি জামে মসজিদ , আবু নাসির আল খুজাইমি, পরিচালক ইসলামী গবেষণা একাডেমি বাংলাদেশ।
সভায় বক্তারা জানান, মহানবী হযরত মুহাম্মদ ( সা) কে নিয়ে কোনরকম কটুক্তি সহ্য করা হবে না। যদি এর বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে সকল বিষয়ে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। এছাড়া আল কোরআনের অবমাননা সহ্য করা হবে না । বিশ্বের মুসলিমদের এক হবার আহ্বান জানিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, এর আগে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষ করেফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)