• সমগ্র বাংলা

শিবচরে বিএনপির মতবিনিময় সভায় হাজারো মানুষের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈরী আবহাওয়া মধ্যে দুর্গম চরে এ সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণ করেন। 

শনিবার (৫ অক্টোবর) বিকেলে চরজানাজাত ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেপারী বাজার (পদ্মার নতুন চর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চরজানাজাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোতালেব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী। 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাধারন সম্পাদক রোমা আক্তার, ঢাকা রামপুরা  ঌ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি ইউনুস বেপরী, মাদারীপুর জেলার কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপু, শিবচর উপজেলা বিএনপির নেতা হাজী আঃ মান্নান খাঁনসহ সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগনসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরন করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার  আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

বক্তারা আরো বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা। 

পরে এই বেপারি বাজার (নতুন চর) এ বিএনপি ক্লাব উদ্বোধন ও প্রতি শুক্র ও সোমবার হাট বসার ঘোষণা দেন প্রধান অতিথি নাদিরা মিঠু চৌধুরী।

মন্তব্য (১)





image
image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo