• সমগ্র বাংলা

চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত  হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ চিলমারী শাখার আয়োজনে  শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মুদাফৎথানা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের উপজেলা সমন্বয়ক মোঃ তসবিরুল হক রুমির সভাপতিত্বে চিলমারী প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, চিলমারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ নাজমুল হক,চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, সোনারী পাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা সমন্বয়ক (মিডিয়া) মোঃ নজরুল ইসলাম সাবু, শরিফেরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিন্নাতুল ইসলাম, সিনিয়র শিক্ষক জগদিশ চন্দ্র প্রমুখ।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo