• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রেল স্টেশনে জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত নারী উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

আঠারবাড়ি রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, নিহত জেসমিন আক্তার মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বামী ও পরিবার সুত্রে জানতে পেরেছেন। বুধবার সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আঠারবাড়ি রেল স্টেশনে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পার্শ্বে কাটা পড়ে নিহত হয়। সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া জানান, নিহতে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা জন্য আবেদন করেছেন। এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo