• সমগ্র বাংলা

গোপালপুরে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধি:  দুইটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে ভ্যান চালক মো. বাবলু মিয়া(৫০) গুরুতর আহত হন, স্থানীয়রা উদ্ধার করে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এঘটনায় নিহতের পিতা মো. বাদশা মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে, একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গোপালপুর থানা পুলিশ।

জানা যায়, সোমবার বিকালে দড়িসয়া সুরুজের রাইস মিলের  সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এবিষয়ে সদর থানা থেকে একটি বেতার বার্তা পেয়েছি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। আমরা একটি মামলা গ্রহণ করেছি । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিহতের নিকটাত্মীয় জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।  এসময় নিহতের বাবা, স্ত্রী, দুই ছেলে এবং বোন জামাই উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo