• সমগ্র বাংলা

উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিরা ও চিনি বিতরণ করা হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান, ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম প্রমুখ।

উল্লেখ্য, তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ও বিভিন্ন চরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo