ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় রবিউল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হাবিবুল ইসলাম জানান, আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারিচালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)