• সমগ্র বাংলা

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ চাকুরি নিয়মিতকরনসহ দুই দফা দাবিতে দিনাজপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ কর্মরত ৭ শতাধিক কর্মকর্তা কর্মচারি।  আজ সোমবার দুপুরের দিকে দাবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।আন্দোলনকারিরা জানান,  চুক্তি ভিত্তিকের পরিবর্তে চাকুরি নিয়মিতকরণ এবং অভিন্ন সার্ভিস কোর্ড বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ২৪ জানুয়ারী থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। দুই দফা পুরন করা হলে গ্রাহক পর্য্যায়ে হয়রানীর অবসান এবং দুর্নীতি অনিয়ম দুর হবে বলে দাবি করছেন আন্দোলনকারিরা। চাকিরির ক্ষেত্রে বৈষম্যের অবসান।চাইছেন তারা।

দুই দফা বাস্তবায়িত হলে সারাদেশে ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারি আরইবি'র কবল থেকে নির্যাতন বৈষম্যের অবসানের পাশাপাশি ১৪ কোটি মানুষকে ঝামেলামুক্ত বিদ্যুৎ সেবা দেওয়া সম্ভব বলে দাবি করছেন তারা। কর্মসূচিতে অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহা ব্যবস্হাপক আক্তারুজ্জামান, মমিত চৌধুরী, ফেরদৌস আলম, এহতেশামুল হক, কামরুজ্জামান এবং মীর্জা রুহুল্লাহসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo