• সমগ্র বাংলা

নওগাঁয় বিভিন্ন দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে। সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্ন মানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানী করার প্রতিবাদে এবং গ্রহাকপ্রান্তে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক বিআরইবি-পিবিএস একীভ’তকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে একযোগে সারা দেশের মতো নওগাঁতেও এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আকিয়াব হোসেন, আহসান হাবীব, এজিএম শাহরিয়ার বাপ্পী, আরিফুল ইসলাম, সমিতি-২ এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেব, আনোয়ার হোসেন প্রমুখ।
 আকর্ষন করেন। মাননীয় প্রধান উপদেষ্ঠা দ্রুত  সকল বৈষম্য দূর করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবী পূরণ করে দেশব্যাপী বৈদ্যুতিক কর্মকান্ডে গতি ফিরিয়ে আনতে আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবী মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন বক্তারা। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo