• সমগ্র বাংলা

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে তেঁতুলিয়ার ৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্ব উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপুজায় প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, সকল দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠ ভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রন্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা জামাতের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা বাবু, সাধারণ সম্পাদক বিরেন বাবু, উপজেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হযরত আলী ও ওবাইদুল হক সহ বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo