• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দিনাজপুরে বজ্রাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রীসহ দুই জনের

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জেলা সদরে পৃথক স্হানে বজ্রাঘাতে একজন স্কুল ছাত্রীসহ  দুইজনের প্রাণহানি ঘটেছে। ২৮ সেপ্টেম্বরে শনিবার সন্ধ্যায় বজ্রবৃষ্টির সময় মারা গেছে তারা।

জানা গেছে,  জেলা সদরের ৭ নং উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়ায় বজ্রাঘাতে ফরিদা আক্তার নামে একজন স্কুল ছাত্রী মারা গেছে।  ফরিদা আক্তার রহমান বাবুর মেয়ে। সে স্হানীয় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী। তার বাবা অটো রাইস মিলের একজন শ্রমিক।

এদিকে একই সময়ে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালি এলাকায় বজ্রাঘাতে বিকাশ চন্দ্র রায় নামে একজন যুবক মারা যায়। বিকাশ চন্দ্র রায় (৩২) বড়ইল বনকালি এলাকার দক্ষিপাড়ার বাসিন্দা রতিপদ রায়ের ছেলে।

পরিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে,  সন্ধ্যার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে বাড়ীতে ফেরার সময় তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্হলে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছে সে।

কোতোয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, স্হানীয় জন প্রতিনিধির মাধ্যমে পৃথক স্হানে দুইজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তারা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo