• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভারতে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য কটুক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

(২৭ সেপ্টেম্বর) শুক্রবারে জুমার নামাজের শেষে গোপালপুর গোহাটি মসজিদ এর সামনে থেকে গোপালপুরে কওমি ওলামা পরিষদের ও ইমাম মোয়াজ্জিনের পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানের মুখরিত হয়, বিক্ষোভ মিছিলটি গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি নাজির সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, পৌর ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হান্নান, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, দক্ষিণ গোপালপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ নুরুদ্দিন, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo